প্রকাশিত: ১৯/১২/২০১৭ ৭:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৫ এএম

পর্যটন ডেস্ক:
নতুন বছরে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে সকল প্রকার ট্যাক্সসহ রিটার্ন ভাড়া ৬ হাজার ৪শ’ ৫৮ টাকার আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।

এই অফারে আগ্রহী যাত্রীদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে টিকিট ক্রয় করতে হবে এবং আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অবশ্যই ভ্রমণ করতে হবে।

বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/বিকাশ/রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/রকেটের মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা পাওয়া যাবে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, কেবল বাণিজ্যিক উদ্দেশ্যেই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সম্মান ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে বদ্ধপরিকর। ভ্রমণপিপাসুদের সুবিধা বিবেচনা করেই কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া কমিয়েছে।

উল্লেখ্য, বিমান এখন সপ্তাহে সাতদিনই কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনা করছে।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer