প্রকাশিত: ০৫/১২/২০১৯ ৭:২৬ পিএম , আপডেট: ০৫/১২/২০১৯ ৭:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::
“সুস্থ শিশু একটি জাতির জন্য খুবই জরুরী, আর সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নশীল হওয়া গুরুত্বপূর্ণ”, উত্তর বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাইজিন কিট বিতরণকালে এ কথা বলেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান।

ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সেভ দ্য চিলড্রেন উখিয়া ও টেকনাফের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে ১০ হাজার হাইজিন কিট (পরিচ্ছন্নতা কিট) বিতরণ করেছে। হাইজিন কিট বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান।

১০ হাজার হাইজিন কিটের মধ্যে সাড়ে ছয় হাজার উখিয়া উপজেলা ও সাড়ে তিন হাজার টেকনাফ উপজেলার স্থানীয় শিশুদের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিকারুজ্জামান পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে শিশুদের সাথে কথা বলেন। তিনি বলেন, “সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগ শিশুদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে”।

সেভ দ্য চিলড্রেনের এডুকেশন সেক্টরের সিনিয়র ম্যানেজার আবদুল মোক্তাদির বলেন, “বাংলাদেশে এডুকেশন সেক্টরের কো-লিড হিসেবে সেভ দ্য চিলড্রেন সবসময় শিশুদের জন্য কাজ করে এবং শিশুদের উন্নতিসাধন নিয়ে চিন্তা করে। কার্যকর শিক্ষার জন্য ব্যক্তিগত পরিচ্ছনতা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ, আর তাই আমরা বিশ্বাস করি যে এই উদ্যোগ স্থানীয় শিশুদের সুস্থ বিকাশে সহায়তা করবে”।

উত্তর বড়বিল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রিয়া বড়ুয়া হাইজিন কিট পেয়ে অনেক খুশি হয়। সে বলে, “এই জিনিসগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সহায়তা করবে। আমি এগুলো নিয়মিত ব্যবহার করবো”।

এই হাইজিন কিটের একটি প্যাকেটে টুথপেস্ট, টুথব্রাশ, তরল হ্যান্ড ওয়াশ সাবান, গোসলের সাবান, তরল অ্যান্টিসেপ্টিক, নেইল কাটার ও পাটের ব্যাগ দেওয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer