প্রকাশিত: ১৩/০২/২০২১ ৭:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে সৌদিআরবের বিভিন্ন অঞ্চলে ১২টি মসজিদ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি ইসলামী মন্ত্রণালয়, দাওয়াহ এবং গাইডেন্স অব সৌদি অ্যারাবিয়া সাময়িকভাবে এই দশ মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে খালিজ টাইমস।

এর আগে গত শুক্রবার দেশটির মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানান, রাজধানী রিয়াদের আদ দিলাম অঞ্চলে একটি মসজিদ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ওই মসজিদের বেশ কয়েকজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরই রিয়াদে আরো পাঁচটি মসজিদ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে তিনটি হারমিলা জেলায়, একটি করে আফলাজ ও আদ দিলামে।

এছাড়াও দাম্মাম ও আল বাহাতে একটি করে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে উত্তর সীমান্তে তিনটি মসজিদ বন্ধ হয়েছে। জানা গেছে মসজিদগুলি ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় ধরে জীবণুমুক্ত করা হবে।

সৌদি ইসলামী মন্ত্রণালয় মসজিদে আগতদের অবশ্যই মাস্ক পরিধান, নিজ নিজ জায়নামাজ সাথে আনা ও সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। এদিকে সৌদিআরবে বিগত ২৪ ঘন্টায় একদিনেই নতুন করে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer