প্রকাশিত: ২২/০৮/২০১৯ ৪:১৭ পিএম

নিজস্ব প্রতিনিধি::
পবিত্র হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব সফরত বিশিষ্ট শিক্ষানুরাগী তেলখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফরিদ আহমদ কে সংবর্ধনা দিয়েছে (সাউথ ওশান প্রবাসী কল্যাণ সংস্থা থাইংখালী)

বুধবার জেদ্দায় স্থানীয় একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি নূর মোহাম্মদ নূর এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাহবুবর রহমান এর পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন মাস্টার ফরিদ আহমদ

বিশেষ অতিথি ছিলেন দিগন্তের আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ আলিম,জাতীয় শ্রমিক লীগ সৌদি আরব পচ্ছিমাঞ্চলের সাধারণ সম্পাদক মামুনুল হক মামুন,সংস্থার সহ সাধারণ সম্পাদক মুজিবুল হক,ও কোষাদক্ষ মোস্তাক আহমদ,
এসময় আরো উপস্থিত ছিলেন দিগন্তের আলো ফাউন্ডেশনের ত্রান ও ক্রীড়া সমন্বয়ক ওমর আলী,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন শাহেদ বিন নূর

অতিথি রা বলেন মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের ঋণ কখনো শোধ হওয়ার নয়,উল্লেখ্য দীর্ঘ ৩৪ বছর ধরে শিক্ষার প্রসার ঘটাতে নিরলস কাজ করে আসছেন মাস্টার ফরিদ আহমদ

শেষে সংস্থার পক্ষ থেকে অতিথি কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মান জানান সাউথ ওশান প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ রা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...