প্রকাশিত: ২৪/০৫/২০১৯ ৩:৩৩ এএম

ঢাকা: সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বার্তায় আরও বলা হয়েছে, হুথির এ হামলা পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে হচ্ছে। মক্কা গোটা বিশ্বের মুসলমান সমাজেরও পবিত্র স্থান। পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে হুথির এ কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ মনে করে, হুথির এ কর্মকাণ্ড বিশ্বের শান্তি এবং প্রগতির জন্য হুমকি।

গত ২০ মে সৌদি আরবে দুটো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা মক্কা এবং জেদ্দার দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির দাবি ক্ষেপণাস্ত্র দুটি জেদ্দা ও মক্কার দিকে ধেয়ে আসছিল। মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে তায়েফের কাছে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করা হয়।

সৌদি আরবের দাবি- ইয়েমেনের হুথি এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...