উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ৮:২৬ পিএম

পবিত্র মক্কা নগরী সৌদি আরবে বাইক দুর্ঘটনায় বোরহান উদ্দিন ও মোঃ আজিজ নামের দুই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান উদ্দিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে এবং অপরজন মোঃ আজিজ কক্সবাজার সদরের পিএম খালী ইউনিয়নের তোতক খালী গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ মার্চ) নাছির উদ্দীন ও তার নিকটাত্মীয় মোঃ আজিজ সেহরির সময়ে বাইক যোগে বাসায় যাচ্ছিল, পথিমধ্যে বাইক দুর্ঘটনায় পতিত হলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সৌদি আরবস্থ মোস্তাফা নুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৬ টার দিকে মৃত্যু বরণ করেন বলে জানান নিহত বোরহান উদ্দিনের ভাই বাহার উদ্দিন সাহাব।

বাহার উদ্দিন সাহাব আরো বলেন, সৌদি আরবের রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেখানে দাফন কাপনের জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...