সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ৫:৫০ পিএম , আপডেট: ১৬/০৪/২০২৫ ৭:২৪ পিএম

সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিরছড়া গ্যারেজ থলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের হামিরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রাপ্ত তথ্যে জানা গেছে- তাবুক শহরের একটি প্রাইভেটকারে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে শাকিল ও সিফাতসহ আরও কয়েকজন নিহত হয়েছেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক মাসুম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এখনো তাদের মৃতদেহ কোথায় দাফন হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে পরিবারের সুখের আশায় সৌদি আরবে গিয়ে যুবক শাকিল ও সিফাতের মৃত্যতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...