প্রকাশিত: ১৩/০৫/২০১৭ ১০:৩৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় সড়ক দূর্ঘটনায় একেই পরিবার ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে।

নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনীতে বলে জানা গেছে। তিনি হাফারেল ব্যবসায়ী। গত এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়ি কে নিয়ে সৌদি আরবে আসেন।

গতকাল শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাওয়ার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনার স্থলে মারা যায়।

নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী জেলা ও গাড়ির ড্রাইভার মাসুদ এর বাড়ি দিনাজপুর বলে জানিয়েছে হারেল বাতেনের ব্যবসায়ী ইসরাফিল চৌধুরী কিরণ। নিহত চার বাংলাদেশীর লাশ বর্তমানে ওরতায়য়া হাসপাতালের হিমাগারে রয়েছে, আহতরাও একই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer