প্রকাশিত: ২৭/০৯/২০১৬ ৯:৪৪ পিএম
210342hasian-hok_kalerkantho_picউখিয়া নিউজ ডেস্ক::

সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম জাতিকে সবসময় সঠিক দিক-নির্দেশনা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রখ্যাত সাহিত্যিক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, সৈয়দ হকের মৃত্যু দেশের সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে জানান, যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক নিয়ে এই খবর শুনেছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব জানান, সৈয়দ শামসুল হককে জাতির বিবেক হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এমন একজন লেখককে হারালো যিনি ছিলেন সত্যের প্রতি সমর্পিত। পাশাপাশি তার (সৈয়দ হক) মৃতুতে প্রধানমন্ত্রী তাঁর একজন শুভাকাঙ্খিকে হারিয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ শামসুল হক বাঙ্গালী, বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে এক অবিচ্ছেদ্য সত্ত্বা হিসেবে দেখেছেন এবং তার শক্তিশালী লেখনি জাতিকে একটি অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখিয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer