প্রকাশিত: ২৬/০৮/২০২১ ৭:৫৭ এএম

মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে খালাসের সময়ে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক কারবারিদের ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের ইনচার্জ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। তিনি জানান, বুধবার সন্ধ্যায় ইয়াবার কারবারিরা মিয়ানমার থেকে এই ইয়াবার চালান আনে। গোপন সংবাদে তার নেতৃ্ত্বে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোনের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে গেলেও ইয়াবার বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার বস্তা থেকে ওই ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, এসব ইয়াবা খালাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer