উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১২/২০২২ ১০:৪৪ এএম

সেন্টমার্টিনে প্রায় চার শতাধিক পরিবার থেকে জমা দেওয়া প্লাস্টিক বর্জ্য ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজারে। আজ বুধবার সকালে সেন্টমার্টিনের মূল জেটিঘাট থেকে বিদ্যানন্দের আঠারো জন সেচ্ছাসেবক এই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের কার্যক্রম। সাধারণ মানুষের কাছ থেকে এই স্টোরের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিনিময়ে প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। এখন থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের কার্যক্রম প্রতি মাসে দুবার চালানো হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মো. জামাল উদ্দিন বলেন, ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে প্লাস্টিকমুক্ত করতে তাঁরা প্রতি মাসে দুই বার প্লাস্টিক একচেঞ্জ স্টোরের কার্যক্রম চালাবে। এই স্টোর থেকে সেন্টমার্টিনের মানুষ প্লাস্টিক জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। প্রায় এক ট্রলারেরও বেশি প্লাস্টিক বর্জ্য সেন্টমার্টিন থেকে সংগ্রহ হয়েছে। আগামীকাল কক্সবাজার সমুদ্র সৈকতে এসব বর্জ্য দিয়ে তৈরি করা হবে বিশাল আকৃতির এক দানবের অবয়ব।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক একচেঞ্জ স্টোরকে ইতিবাচকভাবে নিয়েছে সেন্টমার্টিনের সাধারণ মানুষ। এই কার্যক্রম চালু থাকলে সেন্টমার্টিনরন প্ররিবেশ প্লাস্টিক ও দূষণমুক্ত হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...