প্রকাশিত: ২৭/০১/২০২২ ৮:১৭ পিএম

অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের চার রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীণ হক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানান, সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকতা।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer