উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১১:১১ পিএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। ৪ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ মিলছে না।

নিখোঁজ নারী পর্যটকের নাম মাহমুদা আক্তার হ্যাপী (৩১)। তিনি ৪১ তম বিসিএস ক্যাডার। তাঁকে বনবিভাগে পদায়ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, “গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তাঁরা হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। ৪ ফেব্রুয়ারি সকালে তিনি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান। কিন্তু এক ঘন্টা পর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।”

মো. আদনান চৌধুরী আরও জানান, “বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। যার সূত্র ধরে কাজ করছে পুলিশ। মোবাইল লোকেশনে একবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট ট্রেকিং পাওয়া যায়। পুলিশ ও বনবিভাগের লোকজন তাঁর সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এদিকে নিখোঁজ মাহমুদা আক্তার হ্যাপীর সঙ্গীরা ফিরে আসলেও তাঁকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...