প্রকাশিত: ২৯/১২/২০২১ ৯:৪২ এএম

আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনদ্বীপের তিনটি রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ করে স্থাপনা গড়ে তোলার অভিযোগে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ।‍
মঙ্গলবার দুপুর থেকে বিকালে পর্যন্ত টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে জেটি ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

অভিযান পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফানুল হক চৌধুরী বলেন, আজ মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট ও বিভিন্ন ধরনের স্থাপনা তৈরির অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারা ভঙ্গের দায়ে ১৯ ধারা মতে, তিনটি রিসোর্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে কিংশুক কর্তৃপক্ষকে ৫০হাজার , সাইরি ১০ হাজার ও বিচ ভ্যালি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, জেটিঘাট এলাকায় সড়কের প্রশস্তকরণ ও পর্যটকদের চলাচলে বাধা গ্রস্থ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই এলাকায় গড়ে তোলা ফিশারিজগুলোকে একটি পল্লীর মধ্যে আনার কাজও চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer