প্রকাশিত: ২৬/০২/২০১৯ ৭:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় অন্তত দুই হাজার পর্যটক আটকা পড়েছে সেন্টমার্টিনে। এছাড়া টেকনাফ হতে সেন্টমার্টিনগামী ৭টি জাহাজের যাত্রা বাতিল করা হয়েছে। এতে সেন্টমার্টিন যাওয়া হলো না প্রায় ৪ হাজার পর্যটকের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। সেন্টমার্টিন যেতে না পারা পর্যটকদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। এছাড়া দ্বীপে আটকা পড়া পর্যটকদের তেমন অসুবিধা হবে না উল্লেখ করে তিনি বলেন, আবহাওয়া অনুকূল হলে পরের দিন তারা ফিরবে। স্থানীয় প্রশাসন থেকেও খোঁজখবর রাখার জন্য বলে দেওয়া হয়েছে। জানা যায়, সোমবার সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে এলেও টেকনাফের দমদমিয়া হতে যথারীতি জাহাজগুলো পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজগুলো নাফ নদী বেয়ে কয়েক কিলোমিটার যাওয়ার পর আবহাওয়া হঠাৎ করে বৈরী হয়ে উঠে দমকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে। এ সময় উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যাত্রা বাতিল করে জাহাজগুলোকে ঘাটে ফিরিয়ে আনে। এমভি আটলান্টিক ক্রুজ এর কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জাহাজে থাকা বিআইডব্লিউটিএ’র সদস্যের নির্দেশে আমরা জাহাজ ঘাটে নিয়ে আসি। পরে ফেরত আসা পর্যটকদের টিকেটের টাকা ফেরত দেওয়া হয়। আবার কেউ কেউ মঙ্গলবার (আজ) যাওয়ার জন্য টিকেট ফেরত দেননি।
এদিকে সেন্টমার্টিন যেতে না পারা পর্যটকদের দলে দলে টেকনাফ সমুদ্র সৈকত, নাফ নদীর ট্রানজিট জেটী, মার্থিন কুপসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করতে দেখা যায়। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, আটকা পড়া পর্যটকদের সংখ্যা দুই হাজারের মতো হতে পারে। সেন্টমার্টিনের ৮৪টি হোটেল-কটেজে তারা অবস্থান করছে। তাদের কেউ কেউ দুপুরের দিকে ফিশিং ট্রলারে টেকনাফ ফিরে যেতে চাইলেও তাদেরকে যেতে দেওয়া হয়নি। তাদের কেউ কেউ আর্থিক সমস্যার কথা জানিয়েছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...