প্রকাশিত: ১১/০২/২০২২ ৬:০৩ পিএম
সেন্টমার্টিন জেটি ঘাট/ ছবি: ওবাইদুল হক চৌধুরী

কক্সবাজারের সেন্টমার্টিনের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বীপের জেটিঘাটসহ সৈকতের পাড়ে গড়ে ওঠা অর্ধশতাধিকের বেশি অবৈধ দোকান ও ফিশারি উচ্ছেদ করা হয়।

এছাড়া সৈকতে ময়লা আবর্জনা ফেলার দায়ে পাঁচটি দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাসিম আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী প্রমুখ।

একইদিন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে আরেকটি দল সেন্টমাটিন দ্বীপের সরকারি নির্দেশনা অমান্য করায় বেশি কিছু দোকান মালিককে জরিমানা করেছে।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
সম্প্রতি প্রবাল দ্বীপটি রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩টি সম্ভাব্য সুপারিশ বাস্তবায়নে নির্দেশের পর এখানে তৎপরতা দেখা যায় সংশ্লিষ্ট অধীনস্থ সংস্থাকে।

এ বিষয়ে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বলেন, সৈকতের পাড়ে ও বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, ফিশারিসহ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ হওয়া লোকজনকে অন্য কোনো জায়গায় পুর্নবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি সরকারের প্রবাল দ্বীপের মহা-পরিকল্পনা বাস্তবায়নে এই উচ্ছেদসহ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সেন্টমার্টিনে এর আগেও অবশ্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছিল। কিন্তু পরে আবারও এ ধরনের স্থাপনা গড়ে উঠে বলে অভিযোগ করেন পরিবেশবাদীরা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...