প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তল্লাশী চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। এতে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংস ঘটনান পর থেকে টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ট্রলারগুলোতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি তল্লাশী চালাচ্ছে। মিয়ানমার বাহিনী সেদেশের উপকুলে অবস্থান করে। টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ অভিমুখে ট্রলার দেখলে দ্রুত স্পীড বোট নিয়ে এসে থামিয়ে তল্লাশী চালায়। তিনি আরও জানান নাফ নদীতে বিজিপি টহল জোরদার করেছে। রাতদিন মিয়ানমারের সীমান্তে স্পীড বোট এবং ট্রলার নিয়ে টহল দেয়। টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচলকারী ১৮টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। ট্রলারগুলো প্রতি দিনই টেকনাফ-সেন্টমার্টিনদ্বীপ নৌপথে চলাচল করে। মাঝ পথে বিজিপির তল্লাশীর কারণে সেন্টমার্টিনদ্বীপের বাসিন্দাগণের মধ্যে আতংক দেখা দিয়েছে।
এব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল এসএম আরিফুর ইসলাম বলেন বিষয়টি সম্পর্কে শুনেছি। দ্বিপাক্ষিক যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer