প্রকাশিত: ২৫/০২/২০২২ ৮:২৮ এএম
এম ভি বে ওয়ান। ছবি: সংগৃহীত

এম ভি বে ওয়ান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন গামী ক্রুজ শিপ বে ওয়ানে আগুন লেগেছে।

চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় ছেড়ে আসা এই বিলাসবহুল জাহাজের মেশিন রুমে আগুন লাগে।

জাহাজে থাকা এক যাত্রী জানিয়েছেন হঠাৎ আগুনের সুত্রপাত হয় মেশিন রুম থেকে, মুহুর্তেই পুরো জাহাজে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রনে এসেছে।

একঘন্টা ধরে জাহাজের মেশিন বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
জাহাজটি কুতুবদিয়ার বহির্নোঙরে দাড়িয়ে আছে বলে জানা গেছে।
যাত্রীদের মধ্যে রয়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

সকল যাত্রীই নিরাপদে আছে বলে জানা গেছে। কখন জাহাজ টি আবার যাত্রা করবে নাকি ফিরে যাবে তা জানা যায় নি।

এরআগে বেশ কয়েকবার কক্সবাজার চ্যানেলে জাহাজটি মাঝ সমুদ্রে মাঝরাতে আটকে ছিল।

এতে টানা ছয় সাত ঘণ্টা করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল।
সুত্র: বাংলাদেশ টাইম

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...