প্রকাশিত: ২১/০২/২০২২ ১:৪১ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্ট মার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি হওয়ায় এক দিনের জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

তিনি বলেন, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।

এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এই সংখ্যা আরো কমতে পারে। কারণ অনেক পর্যটক নিজ উদ‍্যোগে সেন্ট মার্টিন ত‍্যাগ করার সম্ভাবনা রয়েছে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষ এক দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...