প্রকাশিত: ১৬/০৮/২০২০ ১২:৫৫ পিএম

টেকনাফ বাহার ছড়া শামলাপুর মেরিনড্রাইভে পুলিশের চেকপোস্ট পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১৬ আগস্ট) সকাল ১.০০টার দিকে শামলাপুর মেরিনড্রাইভ সংলগ্ন রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত সিআইসি অফিসে গণশুনানি বা গণসাক্ষী অনুষ্ঠিত হয়।

এসময় গত ৩১ জুলাই শামলাপুর মেরিনড্রাইভের যে পুলিশের চেকপোস্টে সিনহা নিহত হয়েছে সেই সময় বিভিন্নভাবে যেসব প্রত্যক্ষদর্শী ঘটনা দেখেছিলেন
তারা সাক্ষী প্রদান করেছে।বিষয় করে ঐ চেকপোস্টের পাশাপাশি অবস্থিত হেফজখানার কয়েকজন শিক্ষার্থী যারা মসজিদের ছাঁদ থেকে সেইদিনের সংঘটিত ঘটনা দেখেছে সেটার বর্ননা প্রদান করেন গণমাধ্যমের কাছে।গণশুনানিরতে হাজারো উৎসুক জনতা ভিড় জমিয়েছে।তারা পুলিশের বিভিন্ন হয়রানি মূলক কৃতকর্মের বর্ননা প্রদান করে।এদিকে স্থানীয় জনতার দাবি গণশুনানির মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয়ের উদঘাটন করা।

অদূর ভবিষ্যতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ের নিশ্চিয়তা চায় জনতা।তাছাড়া অতীতের বিচারবহির্ভূত হত্যা ‘কথিত বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহতের পর অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তদন্ত সাপেক্ষে সেই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে যাচাই-বাছাই করে ভুক্তভোগীদের রেহায় দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।শতশত ভুক্তভোগীদের অভিযোগ টেকনাফ থানার মাধ্যমে বিভিন্ন নিরপরাধ মানুষকে মাদক, অস্ত্র, মানবপাচার , ডাকাতিসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
এদের মধ্যে অনেক বাড়ি-ঘর,জমিজমা,গরু ছাগল বিক্রি করে এখন নিঃস্ব।তাদের দাবি মাট পর্যায়ে তদন্ত করে ভুক্তভোগীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে। সুত্র: টেকনাফটুডে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer