প্রকাশিত: ০৯/০৭/২০২১ ১:৫৮ পিএম

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি খাদ্য সামগ্রীর কারখানা। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গতকাল বিকালে লাগা এই আগুন। আগুনে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৫০ জন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। গতকাল বিকেলে লাগা আগুনের লেলিহান শিখার কাছে যেন অসহায় সব প্রচেষ্টা। বিশাল কারখানা ভবনের পুরোটাতেই ছড়িয়ে পড়ে আগুন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কর্ণগোপ এলাকায় সজিব কর্পোরেশনের কার্টোন ও ফুড ইউনিটের ছয় তলা ভবনের নিচ তলায়, আগুনের সূত্রপাত। এসময় আতঙ্কে শ্রমিকরা ছুটোছুটি শুরু করে। কেউ কেউ অবস্থান নেয় ভবনের ছাদে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, সেজান ফুড ফ্যাক্টরিত মাত্র দুইটি সিঁড়ি। এ ভবনের পিছনের দিকে যাওয়া যায় না। এছাড়া ভবনের পূর্ব ও উত্তর দিক দিয়ে ভবনে ঢোকারও কোন রাস্তা নেই। এটি আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা। এছাড়া আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেকশনের ৫টি ফ্লোরে ওভারটাইম কাজ করছিলেন শ্রমিকেরা। তবে দুর্ঘটনার সময় ভবনটিতে কতজন ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer