ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০১/২০২৬ ৬:০৫ পিএম

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া সংশ্লিষ্ট বাহিনীর ৫৩ জন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উখিয়া ৬৪ বিজিবি’র আওতাধীন হোয়াইক্যং বিওপিতে দায়িত্বরত নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে এই মামলাটি দায়ের করেছেন। এরপর এজাহার নামীয় ৫২ জনকে পুলিশের কঠোর নিরাপত্তায় কক্সবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি একজন গুলিবিদ্ধ হয়ে আহত থাকার কারণে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

জানাযায় রাখাইন রাজ্য দখলকারী আরাকান আর্মির সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার পর বেপরোয়া গুলির মুখে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছিল তারা।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকরার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ করার দায়ে তাদেরকে আটক করে সংশ্লিষ্ট বাহিনী। এরপর ধৃত ৫৩ জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

অন্যদিকে মিয়ানমার থেকে আসা ছুটে গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে বাংলাদেশী কিশোরী গুলিবিদ্ধ এবং মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় টেকনাফের হোয়াইক্যং সীমান্তজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সদস্যদের বিশেষ টহল জোরদার করার পাশাপাশি স্থানীয়দের অযাচিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় না যাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে সেই বিষয়টিও সতর্ক করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer