প্রকাশিত: ২২/১০/২০১৯ ১২:৫০ পিএম

নৈতিক স্খলনের দায়ে সিলেটের পুলিশ পরিদর্শক গোবিন্দ শুক্ল দাসকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি আইজিপি সাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ দেয়া হয়।

বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা, অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগে অভিযুক্ত তিনি। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ডিআইজি খুলনা রেঞ্জে সংযুক্ত থাকবেন। সিলেটে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুকে ঘিরে যে রহস্য তৈরি হয়, তার পেছনে হাত রয়েছে গোবিন্দ শুক্ল’র এমন অভিযোগ নিহতের পরিবারের।

তৎকালীন রেঞ্জ ইন্সপেক্টর গোবিন্দ’র সাথে স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে খুন হন কনস্টেবল আশরাফুল। এ সংক্রান্ত ভিডিও ফুটেজও জমা দেয়া হয় এসএমপি কমিশনারের কাছে। বিষয়টি নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...