প্রকাশিত: ০৬/০৫/২০২০ ৩:৫৩ এএম


করোনাকে জয় করে সুস্থ হলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিমাদ্রি খিসা। তিনি ভৈরবে দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। তার পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। তৃতীয় দফায় নমুনা পরীক্ষার পর সোমবার তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

সোমবার (৪ মে) শেষ রিপোর্টে করোনার নেগেটিভ এলে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়। তিনি এখন সুস্থ রয়েছেন। অ্যাসিল্যান্ড হিমাদ্রি খিসার বাড়ি রাঙ্গামাটি সদর এলাকায়।

জানা যায়, সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে অ্যাসিল্যান্ড হিমাদ্রি খিসা গত ১৬ এপ্রিল অসুস্থ হন। একই দিন তার নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। পর দিন তার রিপোর্ট পজিটিভ আসে। এর পর তিনি চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে থাকেন। গত ২৬ এপ্রিল ও ১ মে দুবার তার নমুনা পরীক্ষা করা হয়। দুটি রিপোর্টই এবার নেগেটিভ আসে।

করোনায় সুস্থ্য হওয়ার বিষয়ে হিমাদ্রি খিসা বলেন, ভৈরববাসীর কাজ করতে গিয়েই আমি করোনায় আক্রান্ত হই। তবে আমি চিন্তিত হয়নি। কারণ আমার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। প্রথমে করোনায় আক্রান্তের খবরে কিছুটা ভয় পেলেও মনোবল শক্ত ছিল আমার। পরে চিকিৎসকের পরামর্শ অনুযারী বাসায় থেকে ওষুধ সেবন করেছি এবং সব নিয়ম-কানুন মেনে চলেছি।

তিনি বলেন, আমি কাজের মানুষ হয়েও ২০ দিন ঘরবন্দি হয়ে অস্বস্তিতে ছিলাম। টিভি দেখে আর বই পড়ে সময়টা পার করেছি। আশা করছি মঙ্গলবার থেকে আবার কাজে ফিরব। করোনায় আক্রান্তদের মনোবল শক্ত রেখে নিয়মিত ওষুধ সেবনসহ নিয়ম- কানুন মেনে চলার পরামর্শ দেন তিনি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer