প্রকাশিত: ১৪/০৩/২০১৯ ৮:৩৪ পিএম

এম.এ আজিজ রাসেল::
৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ৮ উপজেলার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, নির্বাচনে অসাধুপায় অবলম্বন করা যাবেনা। সম্প্রীতি বজায় রেখে সবাইকে প্রচারণা চালাতে হবে। প্রচারণায় কোন উস্কানি দেয়া যাবে না। নির্বাচন কমিশনের নিয়ম-নীতি যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা বেশি। তাই এখানে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। সরকারের উন্নয়ন তরান্বিত করবে নির্বাচনে বিজয়ীরা। তাই অবাধ নির্বাচন গ্রহণে সরকার বদ্ধপরিকর। সভায় উপস্থিত সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীরা সকলের সহযোগিতা নিয়ে কক্সবাজারবাসীকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, ৮ উপজেলার ইউএনও, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাসহ অন্যান্য নির্বাচন অফিসার এবং প্রার্থীরা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer