প্রকাশিত: ০৯/০২/২০১৯ ২:২২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:
মিয়ানমার থেকে পালিয়ে আসা এক বৌদ্ধ নারী সন্তান প্রসব করেছেন রুমা সীমান্তে। বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে ত্রিপলের তাঁবুতে আশ্রয় নেয়া নুমে নামে ওই রাখাইন নারী বৃহস্পতিবার রাতে সন্তান প্রসব করেছেন।
নবজাতক আর মা দু’জনকে সীমান্তবর্তী গ্রামের এক জুমঘরে ঠাঁই দিয়েছেন গ্রামবাসী। স্থানীয় পাহাড়িদের সেবায় দু’জনই সুস্থ আছেন।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দাবি, মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকরা বাংলাদেশ সীমান্ত থেকে এখনও প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে।
এ বিষয়ে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম খান জানান, মিয়ানমারের চীনরাজ্য থেকে পালিয়ে আসা নাগরিকরা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নোম্যান্স ল্যান্ডে রয়েছে।
সীমান্তে আশ্রয় নেয়া পরিবারের সংখ্যা ৩৭টি। শিশু-নারী এবং পুরুষ মিলে সদস্য সংখ্যা হচ্ছে ১৩৬ জন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম বলেন, বৃহস্পতিবার সীমান্তবর্তী চাইক্ষিয়াং পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি সদস্যরা হেলিকপ্টারে টহল দিয়েছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer