প্রকাশিত: ০৯/০৪/২০১৯ ৯:০৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু শূণ্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরিয়ে দিতে মিয়ানমার বিজিপির তৈরী করা নতুন ফাঁদ ভেস্তে গেছে বিজিবির বাঁধায়। গত শুক্রবার থেকে মিয়ানমারের অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশসহ তুমব্রু খালে ব্রিজের নিচে লোহার রড দিয়ে নেট তৈরি করছিল। অবশ্য মিয়ানমার দাবী করছে, তাদের সীমান্তে আরাকান আর্মির তৎপরতায় সেনা মোতায়েন এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ব্রীজের নিচে লোহার নেট দেওয়া হচ্ছে। এই ঘটনায় সীমান্তে বসবাসকারী রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে নতুন করে আতংক দেখা দেয়।
ওই ঘটনায় রবিবার তুমব্রু খালের ব্রীজের নিচে লোহার নেট তৈরীর কাজ বন্ধ করতে জোর প্রতিবাদ জানায় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তারই ফলশ্রুতিতে নেট তৈরীর কাজ বন্ধ করে দিয়ে মিয়ানমার বিজিপির সদস্যরা শূন্যরেখা থেকে সরে গেছে বলে বিজিবি সুত্র জানিয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিজিবির কড়া প্রতিবাদে মিয়ানমার বিজিপির সদস্যরা কাজ না করে আপাতত তারা তাদের অভ্যন্তরে ফিরে গেছে। সীমান্তে মিয়ানমার অতিরিক্ত সেনা ও বিজিপি’র মোতায়নের সত্যতা স্বীকার করেন বিজিবি অধিনায়ক আরো বলেন, আরকান আর্মির তৎপরতার কারনে মিয়ানমার সেনা ও বিজিপি টহল জোরদার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সীমান্তের যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে বলে তিনি জানান।
জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগষ্টের পর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন নিপিড়নের শিকার হয়ে পালিয়ে এসে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূণ্যরেখায় আশ্রয় নেয় প্রায় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও সংস্থা মানবিক সহায়তা দিয়ে আসছে। শূণ্যরেখার অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার বিজিপি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও শূন্যরেখা ছাড়তে রাজি নন আশ্রিত রোহিঙ্গারা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer