উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ৭:২৮ এএম

সদ্য বিদায়ী কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাঈল বলেছেন, মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পেছনে বড় কারণ ছিল ইয়াবা। টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ইয়াবা বানিজ্য জেনে যাওয়ায় সিনহাকে হত্যা করা হয়। সিনহা টেকনাফে ডকুমেন্টারির কাজ করতে গিয়ে প্রদীপের অপরাধের বেশ কিছ তথ্য সংগ্রহ করেন। জেলা জজ বলেন, মাদক মামলা না থাকলেও কুতুপালং এর বখতিয়ার মেম্বারকে দুই থানার দুই ওসি ঘর থেকে তুলে নিয়ে যায়। পরেরদিন পাওয়া যায় বখতিয়ার মেম্বারের লাশ। শনিবার এক সংবর্ধনা সভায় এসব হত্যাকান্ডের বিচার করতে গিয়ে জেলা জজ ইসমাঈল তাঁর অভিজ্ঞতার কথা বলেন । শনিবার দুপুরে, কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে জেলা জজ মোঃ ইসমাঈল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কক্সবাজার থেকে ইয়াবা পাচার বন্ধ হলে ১০ হাজার মানুষ বেকার হয়ে যাবে মন্তব্য করে জেলা জজ ইসমাঈল বলেন, ইয়াবা মামলা জামিন করানোর নামে লাখ লাখ টাকা মিয়ে বসে থাকেন দালালরা, এরমধ্যে একশ্রেণীয় অসাধু আইনজীবীও রয়েছে মন্তব্য তাঁর।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার তাদের লোকদের জামিনে ছাড়িয়ে নিতে মোটা অংকের ফান্ড তৈরি করেন বলেও জানান জেলা জজ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...