প্রকাশিত: ১৯/১২/২০১৮ ৯:২০ এএম

উখিয়া নিউজ ডেস্ক:
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের নিকট আবেদন করে বলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী এবং সেন্টমার্টিন দ্বীপ অনেক দূরে এবং প্রত্যন্ত এলাকা হিসেবে ধরে নিয়েছি। ওখানে যেতে প্রচুর সময়ক্ষেপন হয় তাই আমাদের কাজের সুবিধার্তে হেলিকপ্টার দরকার।

তিনি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভার শেষে প্রধান নির্বাচন কমিশনার কোন প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করলে তিনি এ দাবি করেন।
কক্সবাজার জেলা থেকে সেন্টমার্টিন দ্বীপ, মহেশখালী ও কুতুবদিয়া দূরে হওয়াতে এ আবেদন করেন তিনি। তার উত্তরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, যদি বিভাগীয় কমিশনার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে জানাবেন আমি বিবেচনা করবো।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ চট্টগ্রামের প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে তিন পার্বত্য জেলায় নির্বাচন নিয়ে আলোচনা সভা করেন সিইসি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer