ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৪/২০২৩ ৪:১১ এএম

সাবমেরিন কেবলের মাধ্যমে এবার দেশের দুর্গম দ্বীপ কুতুবদিয়া বিদ্যুতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় গ্রিড থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানিয়েছে।

দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‌‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে। গত বছরের ১১ নভেম্বর নোয়াখালীর হাতিয়া দ্বীপে বিদ্যুতায়ন হয়েছে। বর্তমানে হাতিয়ায় প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।

সূত্র জানায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপে স্বাভাবিক লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ না থাকায় সাবমেরিন কেবল ব্যবহার করা হয়েছে। কক্সবাজারের মাতারবাড়ী থেকে রিভারক্রসিং টাওয়ারের মাধ্যমে ৩৩ কেভি (কিলোভোল্ট) ওভারহেড লাইন এবং কুতুবদিয়া চ্যানেলের তলদেশে পাঁচ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে সংযুক্ত হয়েছে দুর্গম এ দ্বীপ।

২১৫ বর্গকিলোমিটারের কুতুবদিয়া দ্বীপে প্রায় ২ লাখ মানুষের বাস। এখানে ২০০৫ সালে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদর ও কিছু এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল পিডিবি।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...