প্রকাশিত: ২১/০৪/২০২০ ৭:৩০ পিএম

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার মধ্যেই সাধারণ ছুটি আরো সাত দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত জাতীয় কমিটি।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতীয় কমিটি আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

করোনা পরিস্থিতিতে আরো সাতদিন ছুটি বাড়লে আগামী ২ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। ছুটির বিষয়ে আগামী দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৯ জনের। এ নিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে। মোট মৃত্যু ১১০।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer