প্রকাশিত: ২৪/০২/২০২১ ২:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিতের বিষয়ে অধ্যক্ষদের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার দুপুরে ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা নীলক্ষেত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা জানান, চলমান পরীক্ষাসহ সব চূড়ান্ত পরীক্ষা ১৭ মে পর্যন্ত স্থগিতের প্রতিবাদে তারা অবরোধ করছেন। দ্রুত পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি শিক্ষার্থীদের।

এদিকে, সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে নিউমার্কেট এলাকায়। এতে আশপাশের এলাকাগুলোয় দেখা দিয়েছে যানজট।

মঙ্গলবার একই দাবিতে সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন। ৩ ঘণ্টা অবরোধের কারণে নিউমার্কেট থেকে আজিমপুরগামী সড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে এই সড়কে যান চলাচল শুরু হয়

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...