প্রকাশিত: ১৮/০৩/২০২২ ৩:৫১ পিএম

মোঃ আরাফাত সানি,টেকনাফ ::

তিন বছরের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে টেকনাফ মডেল থানা পুলিশের জালে ধরা পড়েছেন মোঃ আবুল কাশেম নামের এক পলাতক আসামি।

আজ সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হোসাইন আহমেদ, এএসআই নাজির হোসেন নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলার ৩বছরের সাজা প্রাপ্ত মৃত এজাহার মিয়ার ছেলে মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

ওসি হাফিজুর রহমান আরও জানান, জি আর নং-৩০/২০০৯ ও জি আর নং-০৪/২০১২ (মাদকদ্রব্য) এই দু’টি মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী কাশেম কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘ ১০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে। এরপর সে মামলার ঘটনা আড়াল করার জন্য দমদমিয়া মাজারের খাদেম সেজে, লম্বা চুল ও দাড়ি রেখে দেয়। ছদ্মবেশ ধারণ করেছিলেন। সাজা প্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...