উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ২:৩০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এসময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শামিম জানান, সকালে হোছনসহ কয়েকজন জেলে একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় হোছন নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তাকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে আশপাশে তল্লাশি চালানো হলেও এখনো হোছনের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় জেলেরা হোছনের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...