প্রকাশিত: ২৪/০২/২০২২ ৪:৫২ পিএম

সুজাউদ্দিন রুবেল::
সাগরে ময়লা ফেলানোর দায়ে ৩ জাহাজকে জরিমানা
কক্সবাজারে সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী তিনটি জাহাজ থেকে ‘সাগরে ময়লা ফেলার’ দায়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেন্টমার্টিনে দায়িত্বরত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে এ অভিযান চালানো হয়।

জরিমানা আদায়কারী জাহাজগুলো হলো- এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী এমভি পারিজাত, এমভি ফারহান ও বে-ক্রুজ ইন্টারন্যাশনাল সেন্টমার্টিন জেটিঘাটে নোঙ্গররত ছিল। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে খবর আসে ওই জাহাজ তিনটির রান্নাঘর থেকে ময়লা-আবর্জনা সাগরে ফেলা হচ্ছে। এ খবরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।’

তিনি আরও জানান, ‘অভিযানে পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও সংকটাপন্ন এলাকা ২০১৬ এর বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই জাহাজ তিনটিকে জরিমানা করা হয়। এতে প্রতিটি জাহাজকে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযুক্ত জাহাজগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিবেশ আইন মানার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আগামীতে তারা যদি আবারও আইন লঙ্ঘন করে তাদেও বিরুদ্ধে জাহাজ চলাচল বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট বিধি মতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সেন্টমার্টিনে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সুপারিশকৃত ১৩ দফা বাস্তবায়নে প্রশাসনের সংশ্লিষ্টরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান নওরীন হক

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...