প্রকাশিত: ০৩/০৪/২০১৯ ৩:২০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রাতের আঁধারে তারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন।

বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার মহেশখালীয়াপাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে, ৩ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করে আসছে।

বুধবার দুপুরে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগর পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় বিজিবি।

পরে অভিযানে এ ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...