প্রকাশিত: ০৪/০৫/২০১৯ ৭:১২ এএম

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা ও অনলাইন টেলিভিশন সি প্লাস টিভি’র প্রতিনিধি সেলিম উদ্দিনের উপর হামলার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো- সদরের পোকখালী উত্তর গোমাতলি চরপাড়া গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে সাজ্জাদুল করিম (২৯) একই এলাকার ফজল আহমদ এর ছেলে সাখাওয়াত হোসেন সোহেল ও পোকখালী উত্তর গোমাতলী-রাজঘাট এলাকার আব্দুল হাদী প্রকাশ বারীর ছেলে শরিফুল ইসলাম পলাশ।
বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতেই তিন আসামীকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের বঙ্গবন্ধু সড়কে সাংবাদিক সেলিম উদ্দিন এর উপর হামলার ঘটনা ঘটে। তাতে তিনি গুরুতর আহন হন।
পরে সেলিম উদ্দিন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে ৩ মে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন।
সাংবাদিক সেলিম উদ্দিন জানান, হামলার সময় তার সাথে থাকা আরো দুহ সহযোগী নুরুল আজিম ও আবু শামাকেও দুর্বৃত্তরা চতুর্দিকে ঘিরে রেখে এলোপাতাড়ি মারধর করে। অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সাংবাদিক সেলিম উদ্দিনের মোটরসাইকেলটিও ব্যাপক ভাঙচুর করা হয়।
এসময় দুষ্কৃতিকারী দল তারা দিনজনের উপর হামলার পাশাপাশি তিনটি স্যামসাং মোবাইল সেট, নগদ টাকা লুট করে।
বঙ্গবন্ধু সড়কে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা সাংবাদিক সেলিম উদ্দিন ও তার সাথে থাকা নুরুল আজিম এবং আবু শামাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
পোকখালী গোমাতলিতে ইয়াবা সেবন ও জমজমাট বাণিজ্যের ব্যাপারে একটি রিপোর্ট করেন সেলিম উদ্দিন। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে ইয়াবা ব্যবসায়ীচক্র পরিকল্পিত হামলার ঘটনা সংঘটিত করেছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

196

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...