প্রকাশিত: ০৭/০১/২০২০ ৯:২৫ এএম

বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের অভিযোগে দুই নেতার পদ স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ হারানো দুই ছাত্রলীগ নেতা হলেন, শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক মুনতাসির হৃদয় ও বিশ্ববিদ্যালয়ের দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ খলিফা। এছাড়া এই দুই নেতাকে বহিষ্কারের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশও করা হয়েছে।

পাশাপাশি আরেক অভিযুক্ত ইমতিয়াজ শাহরিয়ারের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সাংবাদিককে মারধরের অভিযোগে রাজু আহম্মেদ নামে আরও এক শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকায় বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নম্বর রুমে দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সজীব বনিককে মারধর করা হয়। এ ঘটনায় সজীবের রুমমেট রাজু আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...