প্রকাশিত: ০৮/০২/২০২২ ৪:০৪ পিএম

তিনটি টেলিভিশন ও একটি পত্রিকায় সাংবাদিক বানানোর কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া আলী আজগর মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সিদ্দেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (৭ জানুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম এমরান খান একথা জানান।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার অপরাধের কথা স্বীকার করেছে। সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি ও বার্তা টিভি এবং আই বার্তা নামে একটি দৈনিক পত্রিকার মালিক ও সম্পাদক বলে তিনি নিজেকে পরিচয় দিতেন। তার উদ্দেশ্য ছিল ভুয়া ওইসব সংবাদ মাধ্যমের কার্ড বিক্রির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া।

চট্টগ্রামে উত্থান হওয়া এই প্রতারকের বিরুদ্ধে নারী নির্যাতন, যৌন হয়রানি, প্রতারণা, চাঁদাবাজিসহ অন্তত ১০ টি মামলা রয়েছে। তিনি ওইসব মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

র‌্যাব আরো জানায়, একের পর এক অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে মানিক দুই বছর আগে ঢাকায় পালিয়ে আসেন। তিনি ভুয়া ও অনুমোদনহীন তিনটি টেলিভিশন চ্যানেল এবং অনুমোদনহীন একটি ভুয়া দৈনিক পত্রিকায় সাংবাদিক বানানোর কথা বলে সারাদেশের অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

মানিক টিভি চ্যানেল ও ভুয়া দৈনিক পত্রিকা খুলে সাংবাদিক বানানোর কথা বলে প্রথমে বিজ্ঞাপন দেন। এতে বিভিন্ন বেকার ও নিরীহ লোকজন তার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয় এবং তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। মানিক তাদের জানায়, সাংবাদিক হতে হলে প্রথমে তাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪ থেকে ৫ হাজার টাকা পাঠাতে হবে। সে কখনো সরাসরি কারো সঙ্গে দেখা করতো না এবং তার অফিস ও বাসার ঠিকানা কাউকে দিতো না। তার কথা বিভিন্ন লোকজন সরল মনে বিশ্বাস করে সাংবাদিক হওয়ার আশায় তাকে টাকা পাঠিয়ে দিতো।

টাকা পাওয়ার পর মানিক ওই ব্যক্তিদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতেন না। এভাবে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অসংখ্যা বেকার ও নিরীহ লোকজনকে সাংবাদিক বানানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও মানিক চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ লোকজন, বিভিন্ন ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া এবং বানোয়াট সংবাদ প্রচারের ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। মানিক এখন পর্যন্ত প্রতারণার মাধ্যমে ৪ থেকে ৫ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...