জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৪:৩৪ পিএম , আপডেট: ১২/০৭/২০২৫ ৪:৩৪ পিএম

গত দুই-তিন দিন আগে বান্দরবানের সাংগু নদীতে নিখোঁজ হওয়া উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম (২৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সাইফুল ইসলাম পরিবারের কাজের প্রয়োজনে কয়েকদিন আগে বান্দরবানে গিয়েছিলেন। সেখানকার সাংগু নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে নামে।

নিখোঁজের দুই দিন পর, সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

মরদেহ সনাক্তের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...