উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৯/২০২২ ৭:২৩ এএম

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম কক্সবাজারের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন, সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেছেন, সরকার কক্সবাজার জেলার সেবার জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি জেলার সার্বিক সেবা নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আসেন পুলিশ সুপার। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...