প্রকাশিত: ০৮/০৯/২০২১ ১২:৩৭ পিএম , আপডেট: ০৮/০৯/২০২১ ১২:৩৮ পিএম

কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজায় শোকার্ত জনতার ঢল নামে।
নামাজে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন- আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।
নামাজে জানাজার পূর্বে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজায় জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন বাহারিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

জানাজাপূর্ব সভা পরিচালনা করেন কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের।

জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি।

পরিবারের সদস্যদের মধ্যে মরহুমের বড় জামাতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মেঝ সন্তান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...