প্রকাশিত: ১১/০৩/২০২২ ৩:৫৮ পিএম

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়া শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
লাইফগার্ড কর্মীরা জানিয়েছে, নিখোঁজের প্রায় দেড় ঘন্টা পর তার মরদেহ ওই পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।

বাপ্পী রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার শামসু আলমের ছেলে। সে রামু কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার হলেও শাহেদ হোসেন স্রোতের টানে হারিয়ে যায়। দেড় ঘন্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...