ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১২/২০২৪ ৯:২৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া জিপিএইচ ইস্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটর সাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল।

Pause

Mute
Remaining Time -11:19

Close PlayerUnibots.com

এ সময় ওই এলাকায় মহাসড়ক উপর রাখা বালুর স্তুপকে পাশ্ব কাটিয়ে যাবার সময় একই মুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে মোটর সাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যান। এ বিষয় কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশান অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতারা হলেন, ফেনী ছাগলনাইয়া থানাধীন এলাকার মোঃ মিরাজের পুত্র মোঃ ইউনুস (১৮) এবং একই থানার বাসিন্দা মোঃ শাহজামাল (১৮) । ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন।

বার আউলিয়া হাইওয়ে থানায় নব নিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer