ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১০:২৩ এএম

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু তুলাবাগান এলাকায় বাস-অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা বাজার এলাকার আব্দুল খালেক।

রবিবার(৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দূর্ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এসআই মনসুর জানান,” রবিবার সকালে তুলাবাগান এলাকায় টেকনাফগামী পালকী বাস(যার নং কক্সবাজার-জ ১১-০৩১৬) এর সাথে অটোরিক্সা(মিনি টমটমের) সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়। পরে আহত মিনি টমটম চালক আব্দুল খালেক কে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রেফার করা হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায় বলে জানা যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।”

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,আব্দুল খালেক প্রতিদিনের মতো জীবিকা নির্বাহের জন্য মিনি টমটম নিয়ে বের হয়। তুলাবাগান এলাকায় দ্রুতগতিতে আসা পালকী বাসের ধাক্কায় গুরুতর আহত হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে ভর্তির কিছুক্ষণ পর মৃত্যু হয়

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...