প্রকাশিত: ২৭/০৮/২০২১ ৮:২৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ক্যান্সার আক্রান্ত তানজিমা পারভীন (১৩) নামে এক শিশুর মরদেহ দাফনের পর রাতের আঁধারে কে বা কারা তার মরদেহ তুলে কবরের উপর ফেলে রেখে গেছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানজিমা পারভীনের মরদেহ দাফন করা হয়েছিল বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, ক্যান্সার আক্রান্ত তানজিমা গতকাল বৃহস্পতিবার সকালে মারা যায়। পরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। তবে রাতে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে উপরে রেখে যায়। পরে তার মরদেহ বিজিবি সদস্যদের উপস্থিতিতে পুনরায় একই স্থানে দাফন করা হয়েছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (এস আই) খবীর ঘটনাস্থল থেকে জানান, মরদেহটি পুনরায় কবর দেয়া হয়েছে। ঘটনাটি উদঘাটনের তদন্ত চলছে।
-যমুনা

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer