প্রকাশিত: ৩০/০১/২০২০ ১০:২৯ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সংযোগ বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর সাদিয়া নাসরিন রিপার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত।
২৭ জানুয়ারি এসটি মামলা নং-১০৩৩/২০১৭ মামলা শুনানী শেষে এ রায় প্রদান করেন বিচারক। একই সঙ্গে ওই দিন আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।৩০ লাখ টাকা পাওনা দাবি করে এন আই এক্ট এর ১৩৭ ধারা মতে ২০১৭ সালে মামলাটি দায়ের করেন কক্সবাজার শহরের উত্তর পাড়ার বাসিন্দা জিয়াউদ্দিনের স্ত্রী ফারহানা আলী মাম।
সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান জানান, আদালতের পরোয়ানা হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন মামলার বাদী ফারহানা আলী মাম। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer