প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৮:০০ এএম

গত সপ্তাহে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন সাবেক বিএনপি নেতা মো. আবুল কালাম। এরপর ২২ মার্চ স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে যান তিনি। ওই পাড়াটিতে মূলত ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষদের বসবাস।

ম্রো সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সংবর্ধনা নেওয়ার সময় আবুল কালাম সবার সামনে এক নারীর সঙ্গে বেশ আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি ভাইরালও হয়েছে। ছবিতে দেখা যায়, ম্রো নৃগোষ্ঠির এক নারীকে সবার সামনেই জড়িয়ে ধরে আছেন। ওই নারীর আচরণে বোঝা যে, তিনি এতে খুবই অস্বস্তিবোধ করছেন। শুধু তাই নয় চেয়ারম্যানের কাছ থেকে দূরে যেতে চেষ্টা করতে দেখা যায় তাবে। অন্যদিকে চেয়ারম্যানও তাকে জোরপূর্বক ধরে রাখার চেষ্টা করছেন।

দৈনিক আমাদের সময়ের বান্দরবন প্রতিনিধি ওই নারীর পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন, তিনি একজন বিধবা। ওই নারীর ভাই স্থানীয় এমএনপি কমান্ডারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চেয়ারম্যান আবুল কালাম ওই পাড়ায় সংবর্ধনা নিতে আসেন।

এদিকে ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই চেয়ারম্যানের সমালোচনায় করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে।

ছবিগুলো শেয়ার করে মোহাম্মদ রকি নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘মো. আবুল কালাম, একজন নবনির্বাচিত চেয়ারম্যান। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি ম্রো আদিবাসীদের পাড়ায় যান সংবর্ধনা নেওয়ার জন্য। বান্দরবনের ম্রো আদিবাসী জনগোষ্টিরা সচরাচর একটু সরল প্রকৃতির। সাদা মনের মানুষ ও বটে, সরল মনে ম্রো আদিবাসীরা খুব সহজে বিশ্বাস করে থাকেন। তারা হয়ত এটা জানেনা যে, মো. আবুল কালাম সাহেব (নবনির্বাচিত চেয়ারম্যান) ম্রোদের মতো একজন সরল প্রকৃতির মানুষ নন।’

তিনি আরও লেখেন, ‘একজন জনপ্রতিনিধি কখনো এইভাবে একজন নারীকে জড়িয়ে ধরতে পারেন না ওই নারীর অনুমতি ছাড়া। কান্ডজ্ঞানহীন ব্যক্তি ছাড়া কখনো একজন নারীকে এইভাবে জড়িয়ে ধরতে পারেনা। এটি সম্পৃর্ণ শ্লীলতাহানি ও নারী সমাজকে অবমূল্যায়ন করা।’

নিপুন ত্রিপুরা নামে ক্ষুদ্র নৃগোষ্ঠির একজন ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘ভোট কারচুপি করে বিজয়ী হওয়া আলীকদমের এ জানোয়ার চেয়ারম্যানের নাম মোহাম্মদ আবদুল কালাম। সংবর্ধনা নিতে গিয়ে সহজ সরল ম্রো মেয়েকে জড়িয়ে ধরে কামনা মিটাচ্ছে আর আশেপাশে সব চামচারা হাততালি দিচ্ছে।’

এ বিষয়ে কথা বলতে বান্দরবানের আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালামকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer