প্রকাশিত: ২৭/১১/২০১৯ ৮:২৫ পিএম

শফিক আজাদ::
শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এর কার্যকরি সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী জননেতা শাহজাহান খান এমপি মহোদয়ের নির্দেশক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উখিয়া উপজেলার একান্ন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি মোঃ নুরুল আজিম কনক কোম্পানী এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।

নবগঠিত কমিটিতে উখিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউপি সদস্যা জয়নাব বেগম লিপিকে সভাপতি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনিসুল ইসলামকে সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী, বাংলাদেশের শ্রমজীবি মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, জননেতা শাহজাহান খান এমপি এবং সংগঠনের জেলা সভাপতি মোঃ নুরুল আজিম কনক কোম্পানী ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের অর্পিত দায়িত্ব পালনে সবার সর্বাত্মক সহযোগিতা কানা করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...