প্রকাশিত: ০১/০৭/২০২১ ৯:০৯ এএম

টেকনাফ সংবাদদাতা:
করোনার কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছেন টেকনাফের সাংবাদিক আমান উল্লাহ কবির।
গত সপ্তাহে (২৬ জুন) করোনা পজেটিভ আসে। এরপর তিনি বাসাতেই ছিলেন। ৩০ জুন শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তিনি আইসিসিডিআর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হুজ্জত উল্লাহ।

সুত্রে জানা যায়, শরীরে জ্বর থাকায় ২৪ জুন নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের ২৬ জুন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। জ্বর ও শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় আজ ৩০ জুন সকালে আইসিসিডিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে।
আমান উল্লাহ কবির, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি, দৈনিক মানবজমিন, দৈনিক সাঙ্গু, দৈনিক সাগরদেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি ও আলো নিউজ টুয়েন্টি ফোর ডটকম এর নির্বাহী সম্পাদক। তার সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন পরিবার

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer